1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা, গুরুত্ব দিচ্ছে সরকার কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় বসছে নজরদারি ক্যামেরা, বাধ্যতামূলক হচ্ছে নতুন নিয়ম মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার সৌদির প্রধান তেল পাইপলাইনে ড্রোন হামলা: বিশ্ববাজারে চার শতাংশ সরবরাহের ঝুঁকি চাঁদপুরে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকার শিক্ষা অনুদান প্রদান

চোট কাটিয়ে দলে ফিরলেন ওয়েলসের তারকা ডিফেন্ডার ডেভিস-রবার্টস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে পুনরায় ওয়েলস জাতীয় ফুটবল দলে ফিরেছেন বেন ডেভিস এবং কনোর রবার্টস। মঙ্গলবার (২৬ মে) ঘানা ও রোমানিয়ান বিপক্ষের প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা কোচ ক্রেগ বেলামি। ঘোষিত দলে দুই তারকা ডিফেন্ডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত জানুয়ারি মাসে ক্লাবের হয়ে খেলার সময় গোড়ালিতে গুরুতর চোট পান টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার ডেভিস। অস্ত্রোপচারের পর দীর্ঘ চার মাস মাঠের বাইরে থাকার পর ওয়েলস অধিনায়ক হিসেবে দলে ফিরলেন তিনি। ২০২৫ সালের জুনে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েন বার্নলির রাইটব্যাক রবার্টস।  এর ১ বছর ছিলেন মাঠের বাইরে। সম্প্রতি তিনি বার্নলির হয়ে ম্যাচডে স্কোয়াডে ফিরলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। সেন্টারব্যাক ক্রিস মেফামও চোট কাটিয়ে ফিরছেন। কিন্তু মিডফিল্ডার জর্ডান জেমস ও রুবিন কোলউইল এবং ফরোয়ার্ড লিয়াম কালেন ও মার্ক হ্যারিস ছোটখাটো চোটের কারণে খেলতে পারছেন না। আগামী ২ জুন কার্ডিফে সিটি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের অন্যতম প্রতিপক্ষ ঘানা এবং ৬ জুন বুখারেস্টে রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবে ওয়েলস। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun