1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে ভুক্তভোগী উদ্ধার, গ্রেপ্তার ৩ ডিসি ইকোপার্কের গাছ নিলামে আশানুরূপ দর মেলেনি, প্রক্রিয়া স্থগিত শ্রমিক অসন্তোষের পেছনে নিষিদ্ধ সংগঠনের উসকানি রয়েছে: যুবদল নেতা নয়ন টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন বাড়ল, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট গাজীপুরে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক

দ্বিগুণ ভাড়া নিয়ে বাস না দিয়ে পালাল মালিকরা, না. গঞ্জে ৫ ঘণ্টা অবরোধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নারায়ণগঞ্জ থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করে বাস না দিয়ে পালিয়েছেন একাধিক পরিবহনের মালিক ও কাউন্টার ম্যানেজার। এতে ক্ষুব্ধ পাঁচ শতাধিক যাত্রী মঙ্গলবার (২৬ মে) রাত ৯টা থেকে ভোর ২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার চাঁনমারী এলাকায় টানা বিক্ষোভ করেন। যাত্রীরা জানান, রংপুর, জামালপুর, লালমনিরহাট ও ময়মনসিংহগামী মালঞ্চ, সীমান্ত, বিআরটিসি, নীলাচল এবং তিশা-১ ও তিশা-২ পরিবহন নির্ধারিত ৬০০ টাকার জায়গায় জনপ্রতি ১২০০ টাকা করে ভাড়া আদায় করেছে। রাত ৯টায় বাস ছাড়ার কথা থাকলেও সাড়ে ১২টা পর্যন্ত অপেক্ষার পরও কোনো বাস না আসায় যাত্রীরা বিক্ষোভে নামেন এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলমকে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং দীর্ঘ চেষ্টায় যাত্রীদের শান্ত করেন। তবে পুলিশ জানিয়েছে, বাস মালিক ও কাউন্টার ম্যানেজারদের এখনো সন্ধান পাওয়া যায়নি। বিক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেন, জেলা প্রশাসন আগে থেকে দূরপাল্লার পরিবহনে অতিরিক্ত ভাড়া বন্ধে কোনো তদারকি করেনি। তাদের ভাষায়, ‘বাস মালিকরা ইচ্ছেমতো পকেট ডাকাতি করে পালিয়েছে।’ ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন এবং পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun