1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী

পঙ্গু হাসপাতালে ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করেছেন আনসার সদস্যরা। মঙ্গলবার সকাল নয়টার দিকে হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. ওয়াসিম মিয়া। আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের শেরেবাংলানগর থানা সূত্রে জানা যায়, সকালে হাসপাতাল এলাকায় নিয়মিত টহলে ছিলেন আনসার সদস্য পিসি মো. মনির হোসেন, আনসার নৃপেন্দ্র চন্দ্র ও আনসার মো. টিটন মিয়া। ডিউটির সময় হাসপাতালের ভেতরে ওয়াসিম মিয়ার চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন বলে জানায় আনসার সূত্র। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নিকটস্থ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun