1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
হাদিস বৃষ্টির সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে দলের সঙ্গে নেইমার, নামলেন না অনুশীলনে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে ঢেলে সাজানো হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী গাছ কাটার বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহতের অভিযোগ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঝরল তিন বন্ধুর প্রাণ শান্তিরক্ষীদের সম্মান, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র ঈদের ছুটিতে পতেঙ্গা সমুদ্রসৈকতে বিপুল সমাগম ঘূর্ণিঝড়ের কবলে কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঝরল তিন বন্ধুর প্রাণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৯ মে, ২০২৬

বগুড়ার কাহালুতে দুই বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বন্ধুরা হলেন- নওগাঁ সদরের খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে রাহিম বিজয় (২৩), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফ হোসেনের ছেলে মো. অপূর্ব (১৮) ও একই এলাকার সুরুজ বাঁশফোড়ের ছেলে প্রেম বাঁশফোড় (২০)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু রাহিম বিজয়, অপূর্ব ও প্রেম বাঁশফোড় একটি মোটরসাইকেলে নওগাঁ থেকে বগুড়া সদরের একটি বিনোদন পার্কের দিকে যাচ্ছিলেন। সাইলেন্সার পরিবর্তন করা মোটরসাইকেলটি বিকটশব্দে দ্রুতগতিতে এঁকেবেঁকে চলছিল।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বিপরীত দিকে থেকে অপর একটি মোটরসাইকেল আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেল থেকে তারা তিন বন্ধুসহ পাঁচজন সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হন।

অপর মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন।

কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহত দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাহালুর বীরকেদার ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

কাহালু থানার এসআই ব্রজেন মাহাতো জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত নওগাঁর তিন বন্ধুর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun