1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত: তেহরানের দাবি সিরাজগঞ্জ আদালতে হাজতখানা থেকে লাফিয়ে পালানোর ঘটনায় চাঞ্চল্য ওয়াসিম আকরামের শিষ্য ইরফান পাঠান এখন পাকিস্তানকে নিয়ে কেন এত সরব? ৫ সেপ্টেম্বরের লংমার্চ: গাড়ির সংখ্যা কমিয়ে ১ হাজারে নামাল ১১ দলীয় ঐক্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তি: যা জানা জরুরি সেপ্টেম্বর ২০২৬: কাতারে কনসার্ট, খেলাধুলা ও বর্ণিল উৎসবের জোয়ার সরকারি কর্ম কমিশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে আজ চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সফর উপলক্ষ্যে আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।

সফরকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আগামী ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য ‘৫ম সিএমজি ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।

এ ছাড়া সফরকালে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে দুই দেশের তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে নীতিগত আলোচনা হওয়ার কথা রয়েছে।

তথ্যমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে তথ্য, প্রযুক্তি ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun