1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

নেত্রকোণায় ‘পল্লী জীবিকায়ন প্রকল্প’র সেলাই প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৩ জুন, ২০২৬

জেলায় ‘পল্লী জীবিকায়ন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় সুবিধাভোগীদের দক্ষতা উন্নয়নে ৯ দিনব্যাপী আবাসিক ‘সেলাই প্রশিক্ষণ’ শুরু হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নেত্রকোণার যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘পল্লী জীবিকায়ন প্রকল্প (৩য় পর্যায়)’-এর আওতায় আজ এ ‘সেলাই প্রশিক্ষণ’ (৩য় ব্যাচ)-এর উদ্বোধন করা হয়।

শনিবার সকাল ১০টায় নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর গার্মেন্টস ল্যাবে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

প্রকল্প পরিচালক (পজীপ, ৩য় পর্যায়), বিআরডিবি, ঢাকা মো. আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিআরডিবি, নেত্রকোণার উপ-পরিচালক সজল চন্দ্র সূত্রধর এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নেত্রকোণার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দীন আহমদ।

বক্তারা প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কারিগরি জ্ঞান অর্জনের পাশাপাশি স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৩ জুন হতে ২১ জুন পর্যন্ত এই ৯ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ (৩য় ব্যাচ) পরিচালিত হবে।

অনুষ্ঠানে বিআরডিবি নেত্রকোণার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টিটিসি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun