1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৪ জুন, ২০২৬

জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় ডিএনডি লেকে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনের লেকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মো. রাশেদুজ্জামান (২২), নড়াইলের কালিয়া থানার রঘুনাথপুর এলাকার আকরাম হোসেনের পুত্র গালিব (১৮) ও কন্যা সুরাইয়া (১২)। নিহত গালিব ও সুরাইয়া সম্পর্কে রাশেদুজ্জামানের শ্যালক-শ্যালিকা। তারা সবাই সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুজ্জামান গ্রামের বাড়ি থেকে চাকরির সন্ধানে কয়েক দিন আগে নারায়ণগঞ্জে এসেছিলেন। তিনি তার শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন।

শনিবার বিকেলে রাশেদুজ্জামান তার শ্বশুর আকরাম হোসেনসহ পরিবারের চারজন সদস্য ওই লেকে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে আকরাম হোসেন তীরে উঠে এলেও বাকি তিনজন লেকের পানির গভীরে তলিয়ে যান। দীর্ঘক্ষণ তাদের কোনো সন্ধান না পেয়ে স্থানীয়রা আদমজী ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দেড় ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান চালাই। এক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর পরে সুরাইয়াকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বাসসকে জানান, নিহতরা একই পরিবারের সদস্য। লেকে গোসলে নেমে তিনজন নিখোঁজ হওয়ার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun