1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জেলার মোল্লাহাট উপজেলার সোনাডাঙ্গা এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত বিসমিল্লাহ ফিশ ফিড ফ্যাক্টরির কর্মচারী মাইনুল ইসলাম মাহিন (৩২) আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

মঙ্গলবার সকালে তিনি যথারীতি কারখানার পানির মেশিন চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মাইনুল ইসলাম মাহিন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিশ ফিড ফ্যাক্টরির কর্মচারী ছিলেন। তিনি তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ফ্যাক্টরির ভেতরেই থাকতেন।

মোল্লাহাট থানার এসআই মনজির বাসস’কে জানান, যথারীতি পানি সরবরাহের জন্য কোম্পানির ইলেকট্রিক মোটর চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মাহিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun