1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ফ্যাসিস্ট সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না : খায়রুল কবির খোকন প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন মারা গেছেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ  শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে : এ্যানি শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জেলার সদর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের অভিযানে ৩ হাজার ২০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ৫০০ ইনজেকশন ও ৪৮ বোতল ইস্কোফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

গতরাত ১.০০টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফ উজ-জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার সদর উপজেলার সীমান্তবর্তী দাইনুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয় টের পেয়ে দাইনুর সীমান্তে মাদক কারবারিরা পৃথক তিনটি স্থানে বিপুল পরিমাণ নেশা জাতীয় মাদক দ্রব্য ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি অভিযান টিমের সদস্যরা মাদক দ্রব্যগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ২০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট, ৫০০ পিস নেশা জাতীয় ইনজেকশন এবং ৪৮ বোতল ইস্কোফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য- ৩ লাখ ৫০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, আগামীতে বিজিবি চোরাচালান ও মাদক প্রতিরোধ অভিযানে মাদক দ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।

তবে মাদক দ্রব্য ফেলে রেখে পালিয়ে যাওয়া আসামিদের চিহ্নিত করে তাদের আটকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun