জেলার সিরাজদিখানে বৃক্ষরোপণ,উপস্থিত বক্তৃতা বিতর্ক প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে ‘লানিং এক্সিলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন (লেইস)’- প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী,এসটিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ টিপু সুলতান,সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আ. কুদ্দুস ধীরণ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মুনতাসির আলম চৌধুরী আব্দুল হালিম, মোহাম্মদ আলী এবং নজরুল ইসলাম।
পরে উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।