1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে গ্রায়েম ক্রেমারের ফেরা ও দীর্ঘ বিরতির রেকর্ডসমূহ মিরপুরে ডেন্টিস্টের ফ্ল্যাটে দুঃসাহসিক সম্পদ সংক্রান্ত ঘটনায় রিয়ালকে হারিয়ে আতলেতিকোর ডার্বি জয়, পয়েন্ট তালিকায় অবনমন নতুন তথ্য: রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মীর মুগ্ধর পরিবারের টানা নবমবার আফ্রিকার সেরা এয়ারলাইন্স ইথিওপিয়ান জীবননগরে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ জাতিসংঘে প্রথমবার তারেক রহমান, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ রাজধানীর ন্যাম ভবনে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু ক্রস-বর্ডার উচ্চশিক্ষা নীতিমালা প্রণয়নের পথে ইউজিসি নারায়ণগঞ্জে মেঘনা নদীতে গোসলে নেমে তিন শিক্ষার্থীর প্রাণহানি

খুলনা প্রেসক্লাবে ফল উৎসব 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৯ জুন, ২০২৬

খুলনা প্রেসক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো ‘ফল উৎসব’ গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো. নজরুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের,বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক ওমর ফারুক কচি।

ফল উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল। 

ফল উৎসবে আমন্ত্রিত অতিথি ও ক্লাবের সদস্যরা বিভিন্ন প্রজাতির আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, কলা, তালশাঁস, আনারস, কাউফল, ডেউয়া ফল, বেত ফল, আঁশ ফল সুন্দরবনের গোল ফল ও কেয়া ফল, সফেদা, দেশী মাল্টা, শরিফা, কেওড়া, গাব, তেতুল, কাঠ বাদাম, আমড়া, কামরাঙ্গা, বিলাতী গাব, পেপের মতো মৌসুমি ফলসহ দেশি-বিদেশি বিভিন্ন ফলের স্বাদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য মকবুল হেসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, সদস্য আতিয়ার পারভেজ।

ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ), সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাতসহ ক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun