1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদে নিয়োগলাভে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদে নিয়োগলাভে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে জীবনবৃত্তান্তসহ আবেদন জমা দিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার নিয়োগের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রেরণের উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি উল্লিখিত পদে নিয়োগলাভে আগ্রহী ব্যক্তিগণের নিকট থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করছে।’

আগ্রহী ব্যক্তিগণের আইনের ধারা ৮-এর উপধারা (১)-এর বিধান মোতাবেক প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। 
আইনের ধারা ৮-এর উপধারা (২) এ উল্লিখিত ব্যক্তিগণ কমিশনার হিসাবে নিযুক্ত হইবার/থাকবার যোগ্য হবেন না। 
জীবনবৃত্তান্তে আগ্রহী ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পেশা/চাকরি/অভিজ্ঞতার সুনির্দিষ্ট বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল উল্লেখ করত স্বাক্ষর করে দাখিল করতে হবে। 
জীবনবৃত্তান্তের সঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বপক্ষে সকল সনদপত্রের কপি জমা প্রদান করতে হবে। 
খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ উল্লেখ করতে হবে। 
জীবনবৃত্তান্ত জমা প্রদানের স্থান: ক) সচিবালয় কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয় গেইট নং-৫ অথবা খ) জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, মন্ত্রিপরিষদ বিভাগ, ভবন নং-১ (নতুন), বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
যে সকল ব্যক্তি উল্লিখিত তথ্যাদি ও কাগজপত্রসহ ইতোমধ্যে আবেদন/জীবনবৃত্তান্ত জমা প্রদান করেছেন, তাদের পুনরায় জীবনবৃত্তান্ত জমা দেওয়ার প্রয়োজন নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun