1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কারারক্ষীর বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ: তদন্তে সাক্ষ্য-প্রমাণসহ উপস্থিত থাকতে অভিযোগকারীকে নোটিশ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ভিয়েতনামে প্রথমবারের মতো ‘বিটিফিকেশন’ অনুষ্ঠান সম্পন্ন দিনাজপুরে কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন হাম সন্দেহে আরও ৫ জনের মৃত্যু এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট আর কখনও হয়নি: চিফ হুইপ  রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ আগস্ট শিক্ষা ব্যবস্থার সংস্কারই হবে স্বনির্ভর বাংলাদেশের মৌলিক ভিত্তি: মাহ্দী আমিন প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের জটিলতা নিরসন দারিদ্র্যের কশাঘাতে ভোলার উপকূলীয় শিশুর শিক্ষাজীবন সংকটে

রাজশাহীতে নজরুল বর্ষ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। 

জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে জাতীয় কবির অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর আদর্শ, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার লক্ষে সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। 

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী উপলক্ষে রাজশাহীতে দীর্ঘমেয়াদী উৎসবের অংশ হিসেবে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহীর সংস্কৃতি প্রেমীদের জন্য এই তিন দিন নজরুলের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে নানা আয়োজন রাখা হয়েছে।

তিনি জানান, অনুষ্ঠানের তিন দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে আজ সন্ধ্যা ৭টায় রয়েছে নজরুলের স্মৃতিভিত্তিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল ৩ জুলাই বিভিন্ন বয়সের প্রতিযোগীদের অংশগ্রহণে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ৪ জুলাই নজরুলের বিভিন্ন ধারার গান নিয়ে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন হবে।

এই তিন দিনব্যাপী আনন্দঘন ও উৎসবমুখর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজশাহীর সর্বস্তরের জনসাধারণকে তিনি আমন্ত্রণ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেনÑ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা।  

এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun