1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল জয়ী তিন বিজ্ঞানী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: আবেগঘন স্মৃতিতে প্রবাসে মনসুর ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ পেতে আইএমএফের চার পরীক্ষায় বিশ্ব শিক্ষক দিবসে গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত ৩০ শিক্ষককে সম্মাননা সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন আজ চিকিৎসায় নোবেল ঘোষণা: আলোচনায় যেসব গবেষণা

অস্ট্রিয়াকে সহজেই ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্পেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে সহজেই ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোল রাউন্ড নিশ্চিত করেছে স্পেন। বৃহস্পতিবার লস এ্যাঞ্জেলসে স্পেনের হয়ে বাকি গোলটি করেছেন পেড্রো পেরো। 

পজিশন ও বল দখলের দিক থেকে ম্যাচের পুরো আধিপত্য ছিল ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনের দিকে। অস্ট্রিয়ার রক্ষণভাগ কোনোভাবেই স্পেনের গতির কাছে পেরে উঠেনি। 

গোল বাতিল ও ফ্রি-কিক পোস্টে না লাগলে ম্যাচের ব্যবধান আরও বাড়তে পারতো। শেষ ষোলতে স্পেনের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

ম্যাচ শেষে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন, ‘আমরা অসাধারণ একটি ম্যাচ খেলেছি। আমি দারুণ খুশী। কারণ প্রতিটি ক্ষেত্রেই আমরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এখন থেকে প্রতিটি ম্যাচই বেশ জটিল হবে। প্রতিটি ম্যাচেই কিছু না কিছু দাবি থাকবে। আমরা বিশ্বকাপের কঠিন মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি।’

এবারের বিশ্বকাপে আয়োজক যুক্তরাষ্ট্রের ভেন্যু হিসেবে দ্বিতীয় ফেবারিট শহর লস এ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে কাল ছিল লাল জার্সিতে স্প্যানিশ আধিপত্য। উচ্ছ্বসিত সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধের কিছু সময় পরেই স্পেন ধীরে ধীরে চাপ বাড়াতে শুরু করে। বিশেষ করে প্রথম হাইড্রেশন ব্রেকের পর স্পেনের গতি বাড়ে। 

লামিন ইয়ামালের কর্নার থেকে মাকু কুকুরেলা গোল প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু অস্ট্রিয়ার গোলরক্ষককে পও কুবারসির ফাউলের অপরাধে সেই গোল বাতিল হয়ে যায়। ওয়ারাজাবালের লো শট দুর্দান্ত দক্ষতায় রক্ষা করেন গোলরক্ষক আলেক্সান্দার শালাগের।৩৬ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। পেড্রির কাছ থেকে কুকুরেলা বল পেয়ে ক্রস করেন। ওয়ারজাবাল দারুণ এক গোলে স্পেনকে এগিয়ে দেন। 

এক গোলে এগিয়ে থেকে স্পেনের আধিপত্য আরো বাড়ে। ডান প্রান্ত দিয়ে ইয়ামাল একের পর এক আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণভাগেও ব্যস্ত করে তুলে। এ্যালেক্স বায়েনার ফ্রি-কিক ক্রসবারে লেগ ফেরত আসে, ফিরতি বলে ইয়ামালের শট পোস্টের কাছ থেকে রুখে দেন শালাগের।

বিপরীতে অস্ট্রিয়া খুব কমই সুযোগ তৈরি করতে পেরেছে।

বিরতির পর স্পেন ম্যাচের গতি একটু কমানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামেনি। ম্যাচে ফিরে আসার লক্ষ্যে অস্ট্রিয়া দুই জায়ান্ট স্ট্রাইকার সাসা কায়াজিচ ও মার্কো অরনাটোভিচকে মাঠে নামায়। মাঠে নেমেই কায়াজিচের অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। বায়েনার ক্রসে পেড্রো পোরোর হেড জাল জড়ায়। স্পেনের হয়ে এটাই পোরোর ক্যারিয়ারের প্রথম গোল। 

ইয়ামাললের শট গোললাইনের উপর থেকে ক্লিয়ার করেন ডেভিড আলাবা। ৮৯ মিনিটে কুকুরেলার নিখুঁত ক্রসে একেবারে ফাঁকায় দাঁড়ানো ওয়ারজাবাল নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। 

দাপুটে এই জয়ের পরও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডি লা ফুয়েন্তে বলেছেন স্পেনের এখনও কিছু কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun