1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইদুবাই পাইলট হামাম আল-হামানির বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা লাওসের বান কিউনে চীনের সামরিক ঘাঁটি মিরসরাইয়ে ৩ হাজার শিক্ষার্থীর মাদকবিরোধী বিশাল র‌্যালি ও সমাবেশ দিনের সেরা পাঁচ খবর: প্রবাসীদের ফিরে আসা ও নানা আড়াই বছর পর বাসের হেলপার নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানচালক গ্রেপ্তার ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করছে ইরাক ফ্লাইদুবাইয়ের বিমানে হামলাকারী কো-পাইলট হামাম আল-হামানির পরিচয় প্রকাশ নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা সৌদিতে অনিয়মিত ইয়েমেনিদের বৈধ আবাসনের সুযোগ ঘোষণা

ইংল্যান্ড বনাম মেক্সিকোর ম্যাচের সময় অপরিবর্তিত রয়েছে : ফিফা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মেক্সিকোর ঐতিহ্যবাহী আজটেকা স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিতব্য মেক্সিকো বনাম ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি ঝড়ো আবহাওয়ার কারণে এগিয়ে আনা হতে পারে বলে মেক্সিকো ও ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল। কিন্তু ঝড়ো বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচের সময়ের কোন পরিবর্তন হবে না বলে ফিফা নিশ্চিত করেছে

রিপোর্টে জানানো হয়েছিল আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। 

নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল। আলোচনা সাপেক্ষে জানা গিয়েছিল সময় প্রায় ছয় ঘণ্টা এগিয়ে দুপুরে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। 

এর আগে আজটেকা স্টেডিয়ামে শেষ ৩২’এ ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ম্যাচটি প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল।  

ফিফার একটি সূত্র জানিয়েছে নির্ধারিত সূচি পরিবর্তনের কোন সিদ্ধান্ত হয়নি। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun