1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান গোদাগাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ, অর্থ লেনদেনের দাবি সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: চার ক্ষেপণাস্ত্রসহ প্রজেক্টাইল ধ্বংস ফরিদপুরের দুর্গম চরে বজ্রপাত রোধে ৫০০ তালবীজ রোপণ মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ: চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’ রাজশাহীতে বিদ্যালয় মাঠে কলাগাছ ও কার্যালয়ে তালা দাতার জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ‘আর্ন’ প্রকল্পের কর্মশালা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জেলায় আজ ‘আর্ন’ (ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট) প্রকল্পের ট্রেড নির্বাচন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা যুব ভবনের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘আর্ন’ প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) কাজী মোখলেছুর রহমান। 

যুব উন্নয়ন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগির আলমের সভপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মো. নাইম।

প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান জানান, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে ‘আর্ন’ প্রকল্পের আওতায় একমাস থেকে তিনমাস মেয়াদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রাপ্তরা পরবর্তিতে ১০ লাখ টাকা ঋণ গ্রহণেরও সুযোগ পাবেন। 

এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা সহ ৩০ জন অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun