1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অর্থনীতিতে বড় অভিঘাতের আশঙ্কা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া ফোর্বস টপ ১০০ তালিকায় কাতারের তিন শীর্ষ নির্বাহী এমপি নজরুলের স্ত্রীর মৃত্যু: আদালতে রিমান্ডে দম্পতি জ্বালানি সংকট সমাধানে সংস্কারই একমাত্র পথ: নাসীরুদ্দীন পাটওয়ারী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: নিখোঁজ সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন বাবা চপস্টিক ফ্যামিলি ফান ডে: মা দিবসের বিজয়ীদের পুরস্কার প্রদান আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির সম্ভাবনা

দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৫ জুলাই, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

তিনি আজ শনিবার শহরের থানা মোড়ে ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র নির্মাণ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত  হাতে নেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের উন্নয়ন করতে চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদককে নির্মূল করতে হবে। মাদক নির্মূল করতে মাদকবিরোধী সমাবেশ করে জনগণকে সচেতন করতে হবে।

ফরিদপুর নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য দেন- ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. মো. ইলিয়াস মোল্লা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun