1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আগামী পাঁচ বছরে কাতারে ৩৮.৫ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্য গাজী নজরুলের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে মামলা গাজা ইস্যুতে মঞ্চে এড শিরানের বক্তব্য নিয়ে নতুন বিতর্ক কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা, আটক আতঙ্কে কৃষকেরা ঘরছাড়া মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে তুরস্ক সৌদি আরবে হুথি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা কাতারের সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসরের নিয়মে বড় পরিবর্তন রাবি শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায় ও স্টেশন ভাঙচুর: চার রেলকর্মী চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের দাম বাড়ার খবরে বন্ধ ফিলিং স্টেশন

চীনের কারাগার থেকে মুক্তি পেলেন যাজক এজরা জিন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৫ জুলাই, ২০২৬

চীন সরকার অক্টোবর থেকে আটক থাকা ভূগর্ভস্থ একটি গির্জার প্রতিষ্ঠাতা যাজক এজরা জিনকে মুক্তি দিয়েছে বলে জানা গেছে। রোববার ওই গির্জার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জিন  জায়ন চার্চের প্রতিষ্ঠাতা। এটি চীনের একটি অননুমোদিত চার্চ বা গির্জা। কিছু খ্রিস্টান সরকারি অনুমোদিত ও রাষ্ট্র নিয়ন্ত্রিত চার্চের পরিবর্তে এখানে উপাসনা করতে পছন্দ করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জিন চীনা ভাষাভাষীদের কাছে মিংরি নামেও পরিচিত। তাকে গত ১০ অক্টোবর ‘তথ্য নেটওয়ার্কের অবৈধ ব্যবহার’ সন্দেহে আটক করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় তার বিষয়টি উত্থাপন করেন।

শনিবার মানবাধিকার সংগঠন ‘চায়না এইড’ জানায়, যাজক জিনকে চীনে আটক অবস্থা থেকে মুক্তি দেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, চীনা কর্মকর্তারা তাকে জানান যে তার মুক্তি ‘ডোনাল্ড জে. ট্রাম্প ও সি চিনপিংয়ের মধ্যে আলোচনার মাধ্যমে  এবং এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটি সদিচ্ছা প্রকাশ হিসেবে করা হয়েছে।’

জিনের মেয়ে গ্রেস জিন এক বিবৃতিতে বলেন, ‘আমরা ঈশ্বরের কাছে এই অসাধারণ অলৌকিক ঘটনার জন্য কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, এটি চীনে ধর্মীয় স্বাধীনতা এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun