1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক ও ডা. জুবাইদা রহমান গণমাধ্যম সমাজের আয়না, নিরপেক্ষতা বজায় রাখা জরুরি: এমপি মোশাররফ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, হারের দায় নিলেন লিটন সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি শাহাদাতের মৃত্যুদণ্ড 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নোয়াখালীর চাটখিলে ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি শাহাদাতের (২৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের কার্যকর করার রায় দিয়েছেন জেলার একটি আদালত। একইসাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আকতার এই রায় ঘোষণা করেন।

নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। 

ঘটনার ৯ দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংকি থেকে আসামির তথ্যের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহাদাতকে (২৬) গ্রেপ্তার করা হয়।

তদন্ত চলাকালে শাহাদাত আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে আসমাকে ধর্ষণ করে শাহাদাত। ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।

উল্লেখ্য, ঘটনার পর পুরো নোয়াখালীজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবি জানিয়ে আসছেন।

রায় ঘোষণা শেষে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট সেলিম শাহী জানান, এই রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আশা করবো এই রায় বাস্তবায়নের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun