1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে বন্যা ও ভূমিধসে ১৬২ জনের মৃত্যু: আমগাছ আঁকড়ে বেঁচে ফিরলেন যুবক নেপালে বন্যা ও ভূমিধস: আমগাছ আঁকড়ে প্রাণ বাঁচালেন নির্মাণশ্রমিক বিবেক সবুজবাগে তরুণী নিহতের ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি হেলিকপ্টার ইঞ্জিন তৈরিতে ফ্রান্সের সাথে বড় চুক্তিতে ভারত, নাম রাখা হলো ‘অরাবল্লী রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬: বিশ্বমঞ্চে কাতারের পুলিশ একাডেমির চৌকস প্রদর্শন নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধস: ৩১ জনের মৃত্যু, নিখোঁজ শত শত পর্যটক নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক আশুলিয়ায় শিশু নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার সাইফুল: নেপথ্যে ছিল ব্যক্তিগত আক্রোশ ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন সংসদ সদস্য

টানা বর্ষণে দীঘিনালা-সাজেক-লংগদু সড়ক যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ি দীঘিনালা -সাজেক – লংগদু সড়কে মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টীল ব্রীজসহ সড়ক ডুবে যাওয়ার কারণে দীঘিনালা এবং রাঙ্গামাটি জেলার সাজেকসহ লংগদু উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে কবাখালী প্রধান সড়ক পানিতে ডুবে যাওয়ার কারণে দীঘিনালা-সাজেক সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। মাইনী নদীর অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় কবাখালী ও মেরুং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে।

মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা বাসস’কে জানান,টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বন্যায় কবলিত হওয়ায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। বন্যা দেখা দেয়ায়  দীঘিনালা এবং রাঙ্গামাটি জেলার সাজেকসহ  লংগদু উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বাসস’কে জানান, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা উপজেলায় দূর্যোগ টিম গঠন করা হয়েছে। স্ব স্ব এলাকার আশ্রয় কেন্দ্রগুলো লোকজন আসতে শুরু করেছে। 

মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের টিম, রেড ক্রিসেন্ট সদস্য কাজ করতে প্রস্তুত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun