1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

হিজলগাড়ী প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬


চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলার অন্যতম সাংবাদিক সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যরা। বুধবার পৃথক সময়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সেলিমের নেতৃত্বে সাংবাদিকরা দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল করীব খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় হয়। সমাজের অপরাধ, মাদক, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
পরে দুপুর ২টার দিকে হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যরা চুয়াডাঙ্গা জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে জেলা পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় জেলার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাংবাদিকতা ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সহ-সভাপতি লাবলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল হক, দপ্তর সম্পাদক আলী আকবর, প্রচার সম্পাদক নিশান মিয়া, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান রুবেল, সদস্য আশিকসহ হিজলগাড়ী প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun