1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে ‘চলো পড়তে শিখি’ প্রতিযোগিতায় ৩০ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কৃত ‎গাজীপুর কাশিমপুরে জরিপ অফিসের কার্যক্রম নিয়ে গ্রাহকদের সন্তোষ রাবিতে ফুটবল ম্যাচ নিয়ে দুই বিভাগের সংঘর্ষ, আহত কয়েকজন রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেপ্তার সরকার প্রতিশ্রুতি ভুলে উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির ইমিগ্রেশন ছাড়াই দিল্লি থেকে মিউনিখে তিন বিদেশি যাত্রী সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের রাশিয়া সংশ্লিষ্ট আমদানিতে ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা পাচ্ছেন ট্রাম্প জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের প্রমাণ পেল জাতিসংঘ
সারা দেশ

প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ

মুসলিম বিশ্বের নারীদের ইতিহাস ও নেতৃত্ব বিশ্বকোষে নথিবদ্ধ করতে 'আলফু মুসলিমাহ' নামে নতুন প্রকল্প চালু করেছে কাতারের আল-মুজাদিলাহ

read more

রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: নতুন দায়িত্বে মু. মাহবুবুর রশীদ

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মু. মাহবুবুর

read more

রংপুরে শিক্ষক পরিবারে মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক

read more

মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার উদ্যোগ: প্রধানমন্ত্রীর কাছে রূপগঞ্জের এমপির চিঠি

নারায়ণগঞ্জকে এমআরটি বা মেট্রোরেল প্রকল্পের আওতায় পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া

read more

‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

‎গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৪ নং ওয়ার্ড সারদাগঞ্জ এলাকায় পুকুরে ডুবে মাহিম রিয়াদ (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।‎‎শনিবার (১৫ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে সারাবো কোচপাড়া সাকিনস্থ

read more

জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১২ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ ও ৩ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি। শনিবার (১৫ই আগস্ট) রাতে উপজেলার রাজাপুর বিওপির আওতাধীন মানিকপুর সীমান্ত এলাকা

read more

টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ।

স্থানভিত্তিক ধানের নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক ধানের জাত ও প্রযুক্তি কৃষক পর্যায়ে জনপ্রিয়করণ, এবং শস্যের নিবিড়তা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর ‘স্থানভিত্তিক ধানের

read more

চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলার অন্যতম সাংবাদিক সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যরা। বুধবার পৃথক সময়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

read more

গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

কাশিমপুরে ১০/১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ; মাথায় গুরুতর জখম, ৪৩ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি। গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন এলাকায় হোটেলকর্মীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বাড়িতে ঢুকে মারধর, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত এবং নগদ ৪৩ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. হাবিবুর রহমান (৩০)। অভিযোগকারী মো. হাবিবুর রহমান দিনাজপুর জেলার খানসামা থানার গোয়ালডিহি গ্রামের মো. আফসার আলীর ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন লতিফপুর বুড়া মার্কেট এলাকায় বসবাস করেন। একই এলাকায় একটি হোটেলে ব্যবসা করার পাশাপাশি শম্পা নামের এক নারীর মালিকানাধীন বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে হাবিবুর রহমান দাবি করেন, গত ৭ আগস্ট রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে তার হোটেলের কর্মচারী মো. ফারুক (২৬) পারিশ্রমিকের এক হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। পথে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ হাজী মার্কেট এলাকার মেঘা সুয়েটার ফ্যাক্টরির পেছনে পৌঁছালে কয়েকজন তাকে পথরোধ করেন। এ সময় তার কাছে থাকা নগদ এক হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয় এবং এ বিষয়ে কাউকে জানালে তাকে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।পরে ফারুক ঘটনাটি তার মালিকপক্ষের হাবিবুর রহমানকে জানান। অভিযোগে বলা হয়, পরবর্তীতে হাবিবুর রহমান অভিযুক্তদের একজনের কাছে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথমে বিভিন্ন ধরনের কথাবার্তা বললেও একপর্যায়ে তার কর্মচারীর কাছ থেকে এক হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন হাবিবুর।এরপর ওই ব্যক্তির কাছ থেকে আরেক অভিযুক্তের মোবাইল নম্বর নিয়ে হাবিবুর রহমান ফোনে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, ফোনে ওই অভিযুক্তও তার কর্মচারীর কাছ থেকে এক হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। যার ফোন কল রেকর্ড অভিযোগ কারীর কাছে সংরক্ষিত আছে।তবে পরে টাকা ফেরত না দেওয়ায় গত ১০ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে হাবিবুর রহমান অভিযুক্ত ব্যক্তিকে ফোন করেন। তখন দ্রুত টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও অভিযোগ অনুযায়ী, একই দিন বিকেল আনুমানিক ৩টার দিকে পরিস্থিতি ভিন্ন রূপ নেয়।হাবিবুর রহমানের অভিযোগ, ওই সময় নাম উল্লেখ করা অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন ব্যক্তি দলবদ্ধ হয়ে তার বর্তমান বাসায় অনধিকার প্রবেশ করেন। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালিগালাজের কারণ জানতে চাইলে অভিযুক্তরা দাবি করেন, হাবিবুর রহমান নাকি তাদের একজনকে খারাপ ভাষায় গালিগালাজ করেছেন।এরপর অভিযুক্তরা হাতে থাকা লাঠিশোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলে দাবি করেন তিনি।অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তদের একজন হাতে থাকা হাতুড়ি দিয়ে হাবিবুর রহমানের মাথা লক্ষ্য করে আঘাত করেন। আঘাতটি তার মাথায় লাগায় মাথা ফেটে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।হাবিবুর রহমানের দাবি, মারধরের একপর্যায়ে অভিযুক্তদের একজন তার প্যান্টের পকেটে থাকা নগদ ৪৩ হাজার ৩০০ টাকা জোরপূর্বক নিয়ে নেন। পরে তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।অভিযোগকারীর আরও দাবি, চলে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান এবং সুযোগ পেলে তাকে হত্যা করে মরদেহ গুম করে ফেলার হুমকি দেন।পরে আহত হাবিবুর রহমানকে তার স্ত্রী মোছা. মুক্তা পারভীন চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর ৫৩০৮/১৬ এবং ভর্তি তারিখ ১০ আগস্ট ২০২৬ বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।হাবিবুর রহমান জানান, ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। এ ঘটনায় মো. পারভেজ (২৩), মো. অভি (২০) ও মাহতাব (২০)-এর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।তবে অভিযোগে উল্লিখিত ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা, টাকা ছিনিয়ে নেওয়া, হামলার ধরন এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।সুশীল সমাজের লোকজন জানিয়েছেন, প্রকাশ্য দিবালোকে এভাবে একটি মানুষকে তার বাসায় ঢুকে মারধর করা অনেক বড় অন্যায়।

read more

জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে৷ তবে দৃঢ়তার সাথে পুশইন প্রতিহত করেছে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির টহল দল। বিজিবি

read more

২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun