1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত তিন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সরাইলে মতবিনিময় সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা। জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে.নাহিদ ইসলাম র‍্যাব-৭ চট্টগ্রাম কর্তৃক অভিযানে ২ পেশাদার মাদক কারবারী আটক। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন ডা. ইকবালের বদলি, ডা. ইফরানের পদায়ন—উত্তাল লোহাগাড়া ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কাদেশের তিন বিভাগে আগামী দুই দিন ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসএসসি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা, মূলহোতা কিশোর গ্রেফতার সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সরাইলে মতবিনিময় সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৯ মে, ২০২৬


নাছির মিয়া, উপজেলা প্রতিনিধি (সরাইল) ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, (ব্রাহ্মণবাড়িয়া-০২)। উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বক্তব্যকালে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি।” তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকারি সেবাগুলো আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম আরও ত্বরান্বিত করা এবং নাগরিক সেবার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun