র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক কারবারি চট্টগ্রাম হতে মাদকদ্রব্য ইয়াবা বহন করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৭ মে ২০২৬ইং তারিখ আনুমানিক ২২০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল এবং ডিএনসি (নোয়াখালী) কর্তৃক যৌথ অভিযানে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন ফেনী টু নোয়াখালী মহাসড়কস্থ সেবারহাট পূর্ব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১। আব্দুল হামিদ(৩২), পিতাঃ শাহ আলম, ২। বেবি আক্তার (২৩), স্বামী -আবদুল হামিদ, উভয় সাং- ইয়াংছা, থানা- লামা, জেলা- বান্দরবান’দের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযুক্তদের থেকে বিশেষ কৌশলে রক্ষিত কালো পলিজিপার প্যাকেটে স্কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।