1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কারারক্ষীর বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ: তদন্তে সাক্ষ্য-প্রমাণসহ উপস্থিত থাকতে অভিযোগকারীকে নোটিশ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ভিয়েতনামে প্রথমবারের মতো ‘বিটিফিকেশন’ অনুষ্ঠান সম্পন্ন দিনাজপুরে কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন হাম সন্দেহে আরও ৫ জনের মৃত্যু এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট আর কখনও হয়নি: চিফ হুইপ  রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ আগস্ট শিক্ষা ব্যবস্থার সংস্কারই হবে স্বনির্ভর বাংলাদেশের মৌলিক ভিত্তি: মাহ্দী আমিন প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের জটিলতা নিরসন দারিদ্র্যের কশাঘাতে ভোলার উপকূলীয় শিশুর শিক্ষাজীবন সংকটে

র‍্যাব-৭ চট্টগ্রাম কর্তৃক অভিযানে ২ পেশাদার মাদক কারবারী আটক।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৯ মে, ২০২৬

 র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক কারবারি চট্টগ্রাম হতে মাদকদ্রব্য ইয়াবা বহন করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৭ মে ২০২৬ইং তারিখ আনুমানিক ২২০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল এবং ডিএনসি (নোয়াখালী) কর্তৃক যৌথ অভিযানে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন ফেনী টু নোয়াখালী মহাসড়কস্থ সেবারহাট পূর্ব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১। আব্দুল হামিদ(৩২), পিতাঃ শাহ আলম, ২। বেবি আক্তার (২৩), স্বামী -আবদুল হামিদ, উভয় সাং- ইয়াংছা, থানা- লামা, জেলা- বান্দরবান’দের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযুক্তদের থেকে বিশেষ কৌশলে রক্ষিত কালো পলিজিপার প্যাকেটে স্কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা।

গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun