1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন ইরানের কাছ থেকে ইউরেনিয়ামের মজুত সরাতে হবে : নেতানিয়াহু মিরপুর থানার হত্যাচেষ্টা মামলা : ব্যারিস্টার সুমনের জামিন বহাল জনসংখ্যার অনুপাতে সংসদের আসন সংখ্যা বাড়ানো সময়ের দাবি : হুইপ দুলু প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন শেনজেনে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ ৬০ কিমি বেগে ঝড় হতে পারে, ঝুঁকিতে উপকূলসহ বিভিন্ন এলাকা গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট নিরাপত্তাহীনতায় আত্মগোপনে বাবা উসাইমং মারমা ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

ইরানের কাছ থেকে ইউরেনিয়ামের মজুত সরাতে হবে : নেতানিয়াহু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১১ মে, ২০২৬

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ তখনই শেষ বলে বিবেচনা করা যাবে, যখন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ‘সরিয়ে ফেলা’ হবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ তখনই শেষ বলে বিবেচনা করা যাবে, যখন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ‘সরিয়ে ফেলা’ হবে।

রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান যুদ্ধ শেষ হয়নি। কারণ এখনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা ইরান থেকে সরাতে হবে। সেখানে এখনো এমন সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে, যেগুলো ধ্বংস করতে হবে।’

ইউরেনিয়াম কিভাবে সরানো যেতে পারে- এমন প্রশ্ন করা হলে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানে ঢুকে সেটি সরিয়ে ফেলতে হবে।’

নেতানিয়াহু আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের অবস্থান পোষণ করেন।

তিনি বলেন, ‘আমি সামরিক উপায়ের কথা বলব না, তবে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলেছেন, ‘আমি সেখানে ঢুকতে চাই’।’

তবে ট্রাম্পের প্রকাশ্য অবস্থানের সাথে নেতানিয়াহুর বক্তব্যে কিছুটা পার্থক্য দেখা যায়।

৭৯ বছর বয়সী মার্কিন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান যুদ্ধ শেষ করার জন্য অভ্যন্তরীণ চাপের মধ্যে রয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলছেন, ইরানের রাজধানী তেহরানের পারমাণবিক কর্মসূচি ইতোমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রোববার সম্প্রচারিত হলেও, আগেই রেকর্ড করা ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে ‘সামরিকভাবে পরাজিত করা হয়েছে’।

তিনি জোর দিয়ে বলেন, প্রয়োজন হলে ইরান থেকে ইউরেনিয়াম ‘যে কোনো সময়’ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ট্রাম্প আরো বলেন, ‘কেউ সেখানে গেলে আমরা তা জানতে পারব এবং তাদের আমরা ধ্বংস করে দেবো।’

ইউরেনিয়াম কিভাবে সরানো হবে- সিবিএসের এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, একটি চুক্তির মাধ্যমে এটি করা উচিত বলে তিনি মনে করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun