1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

মোংলায় চার মাদক ব্যবসায়ীর স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জেলার মোংলায় মাদক মামলায় কারাভোগ শেষে মাদক ব্যবসা ছেড়ে সুস্থ, স্বাভাবিক ও সমাজের মূলধারায় ফিরে আসার অঙ্গীকার করে চার মাদক ব্যবসায়ী থানায় আত্মসমর্পণ করেছেন।

গতকাল সোমবার তারা মোংলা থানায় এসে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ।

আত্মসমর্পণকারীরা হলেন, মোংলা পৌর শহরের ৫ নম্বর শ্রমকল্যাণ রোড এলাকার ছালমা বেগম, আসমা বেগম, ফরিদা বেগম ও সামছুল মোড়ল।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাসসকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে মাদক উদ্ধারসহ মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, চলমান অভিযানের ধারাবাহিকতায় সোমবার ওই চার ব্যক্তি মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে থানায় আত্মসমর্পণ করেন। তারা ভবিষ্যতে আর কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না মর্মে লিখিত মুচলেকাও দিয়েছেন।

ওসি আরও বলেন, যদি তারা পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আত্মসমর্পণ সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং অন্যদেরও অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun