1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা, গুরুত্ব দিচ্ছে সরকার কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় বসছে নজরদারি ক্যামেরা, বাধ্যতামূলক হচ্ছে নতুন নিয়ম মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার সৌদির প্রধান তেল পাইপলাইনে ড্রোন হামলা: বিশ্ববাজারে চার শতাংশ সরবরাহের ঝুঁকি চাঁদপুরে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকার শিক্ষা অনুদান প্রদান বাংলা কিউআর লেনদেনে অস্বাভাবিক উল্লম্ফন: ভুয়া পেমেন্টের মাধ্যমে জালিয়াতির অভিযোগ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষে আহত অন্তত ২৫ জন ব্রিকস সম্মেলনের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে চার বছরেও শেষ হয়নি শাহ মখদুম বিমানবন্দরের ১০৭ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্প

হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত : ডব্লিউএইচও

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

এমভি হন্ডিয়াস ক্রুজ জাহাজে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত আট জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে সক্ষম হান্টা ভাইরাসের এটিই একমাত্র ধরন।

বুধবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি জানায়, ‘আটটি ঘটনায় পরীক্ষাগারে অ্যান্ডিজ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে। দুটি সম্ভাব্য ও একটি ঘটনার ফল এখনও চূড়ান্ত হয়নি। ওই ব্যক্তির আরও পরীক্ষা চলছে।’

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া এই ক্রুজ জাহাজে যাত্রা শুরুর পর এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচও জানায়, মৃতদের মধ্যে দুই জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছিল। 

তৃতীয় ব্যক্তিকে ‘সম্ভাব্য’ আক্রান্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সাধারণত আক্রান্ত ইঁদুরের মল-মূত্র ও লালার মাধ্যমে হান্টা ভাইরাস ছড়ায়।

এই বিরল রোগের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

বর্তমান প্রাদুর্ভাবের সব আক্রান্তই ওই ক্রুজ জাহাজের যাত্রী ছিলেন।

যার পরীক্ষার ফল এখনও নিশ্চিত হয়নি, তিনি একজন মার্কিন যাত্রী। তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। 

ডব্লিউএইচও জানায়, একটি পরীক্ষায় পজিটিভ এবং অন্যটিতে নেগেটিভ ফল আসার পর বর্তমানে তার আরও পরীক্ষা চলছে। তবে তার শরীরে এখন কোনো উপসর্গ নেই।

প্রাদুর্ভাবের উৎস এখনও জানা যায়নি।

ডব্লিউএইচও বলছে, মূল সংক্রমণটি ক্রুজযাত্রা শুরুর আগেই ঘটেছিল। কারণ প্রথম আক্রান্ত, ৭০ বছর বয়সী এক ডাচ নাগরিক, ৬ এপ্রিল উপসর্গ দেখাতে শুরু করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun