1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার সৌদির প্রধান তেল পাইপলাইনে ড্রোন হামলা: বিশ্ববাজারে চার শতাংশ সরবরাহের ঝুঁকি চাঁদপুরে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকার শিক্ষা অনুদান প্রদান বাংলা কিউআর লেনদেনে অস্বাভাবিক উল্লম্ফন: ভুয়া পেমেন্টের মাধ্যমে জালিয়াতির অভিযোগ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষে আহত অন্তত ২৫ জন ব্রিকস সম্মেলনের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে চার বছরেও শেষ হয়নি শাহ মখদুম বিমানবন্দরের ১০৭ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্প কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: সাশ্রয়ী মূল্যে মিলছে ইকোনমি ও বিজনেস ক্লাসের টিকিট আমদানি কমিয়ে দেশি কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: নতুন রাজনীতি নাকি পুরোনো রাবণের শাসন?

রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখতেই ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার করতে চাই: ট্রাম্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি মূলত রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার জন্য একটি কৌশল মাত্র, বাস্তব নিরাপত্তা বা কৌশলগত প্রয়োজনের কারণে নয় বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইসরাইল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার বিষয়টিকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরার পর তিনি এ মন্তব্য করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে সম্প্রচারিত চীন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে বলেন, ‘আসলে, এটা পেলে আমার ভালোই লাগবে। তবে আমার মনে হয়, অন্য যেকোনো কিছুর চেয়ে এটি  রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার এবং এটি অনেকটা রাজনৈতিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ।’

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক উপাদান দেশটির ভেতর থেকে সরিয়ে নেওয়া না হলে সংঘাত শেষ হবে না।

নেতানিয়াহু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটি থেকে বের করে আনতে হবে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও নেতানিয়াহুর নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায় এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun