1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম

সীমান্তে হত্যা প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া বলে শনাক্ত : বাংলাফ্যাক্ট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

সীমান্তে হত্যা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সীমান্তে হত্যা প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া বলে শনাক্ত করা হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, রুহুল কবির রিজভী সীমান্তে হত্যা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবী করা হয়, ‘ভারতের সীমান্তে গিয়ে আপনারা চোরাকারবারি করবেন, অবৈধভাবে অনুপ্রবেশ করবেন তাতে কোনো সমস্যা নাই, ভারত গুলি করে মারলেই যত সমস্য’ শীর্ষক মন্তব্য রুহুল কবির রিজভী করেছেন। ফটোকার্ডটিতে বিএনপির এই সিনিয়র নেতার ছবিও ব্যবহার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, রুহুল কবির রিজভী সীমান্ত হত্যা নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, নিজেকে ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম হিসেবে দাবী করা ‘বেঙ্গলি স্টিম’ নামক একটি ফেসবুক পেজ থেকে এই ফটোকার্ডটি ছড়ানো হয়েছে। পেজটি ফেসবুকের ক্যাটাগরি হিসেবে স্যাটায়ার/প্যারোড নির্বাচন করে রাখলেও, তাদের প্রচারিত ফটোকার্ডের কোথাও এটি যে ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার, তা বোঝার মতো কোনো সুনির্দিষ্ট চিহ্ন বা ডিসক্লেইমার নেই। ফলে সাধারণ পাঠক পেজটির প্রচারিত ফটোকার্ডগুলোকে প্রকৃত সংবাদ হিসেবে গ্রহণ করার বিভ্রান্তি ছড়াচ্ছে।

কফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun