1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট

কালিয়াকৈরে কৃষি ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ কৃষি ব্যাংকের কালিয়াকৈর শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সবুরকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে মারধরের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

মুক্তিপণ আদায়ের পর তাকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কালিয়াকৈর বাইপাস এলাকায় বগুড়ায় গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।

অভিযোগ রয়েছে, অপহরণের পর প্রায় চার ঘণ্টা ধরে মাইক্রোবাসের ভেতরে তাকে মারধর করা হয়। এ সময় তার মোবাইল ফোন ব্যবহার করে স্বজনদের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। পরে রাত ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় তাকে গাড়ি থেকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun