1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট

নারী ও মাদকসহ যুবদল নেতা আটকের ১৮ ঘন্টা পর জামিন, দল থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে নারীসহ এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার হামলাইকোল গ্রামের একটি ঘরে নারীসহ ওই যুবদল নেতাকে অবরুদ্ধ করেন স্থানীয় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসার ১৮ ঘন্টা পর জামিন পান সেই যবদল নেতা।

এদিকে, অভিযুক্ত যুবদল নেতা রেজাউল করিম রেজা  একই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রেজা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম-আহবায়ক এবং একই গ্রামের মৃত রিয়াাজ উদ্দিনের ছেলে। 

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়- যুবদল নেতা রেজা বিছানার ওপর শুয়ে টাকা গুনছেন। তার পাশেই সেবনের জন্য গাঁজা প্রস্তুত করছেন এক নারী। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে দল থেকে বহিষ্কার করা হয় রেজাকে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, হামলাইকোলে ওই নারীর বাড়িতে গিয়েছিলেন যুবদল নেতা রেজাইল করিম। একই কক্ষে দীর্ঘক্ষণ অবস্থান করায় স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলে। এক পর্যায়ে ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে পুলিশ আনা হয়। পুলিশ এসে ওই নারীসহ যুবদল নেতা রেজাউলকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সাবেক কয়েকজন নেতা ইত্তেফাককে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্টভাবে মাদক দেখা গেছে। তাছাড়া অন্য নারীর সঙ্গে একই কক্ষে অবৈধভাবে অবস্থান করেছেন ওই যুবদল নেতা।

তারা বলেন, সম্প্রতি গুরুদাসপুরে উপজেলাজুড়ে ছিনতাই-ডাকাতি ব্যাপক আকার ধারণ করেছে। মূলত মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আমরা এর প্রতিকার চাই।

এদিকে নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কাজে লিপ্ত তাকার অপরাধে ওই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  বলেন, গুরুতর অপরাধ সংগঠিতের প্রস্তুতিকালে যুবদল নেতা রেজাউল করমি রেজাকে নারীসহ আটক করা হয়।  মাদকের কোনো আলামত না পাওয়ায় তার বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দিয়ে বিকেলে নাটোর আদালতে পাঠানো হয়। সন্ধ্যার মধ্যেই আদালত ওই নেতাকে জামিন দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun