1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা

এবার হাট কাঁপাবে ‘দিনাজপুরের সম্রাট’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৬ মে, ২০২৬

সম্রাট কোনো দেশের রাষ্ট্রপ্রধান নয়, তবু নাম তার ‘দিনাজপুরের সম্রাট’। সম্রাট নামে ডাক দিলে ষাঁড়টি সাড়া দেয় এবং ঘুরে তাকায়। শান্ত স্বভাবের শাহি ওয়াল ফ্রিজিয়ান ক্রস জাতের ৩০ মন ওজনের একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে সম্রাট। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে এলাকা কাঁপাচ্ছে সম্রাট। কোরবানির জন্য সুঠাম দেহের ষাঁড়টিকে প্রস্তুত করা হয়েছে।

জানা যায়, সম্রাটকে দেখতে ইতোমধ্যে ভীড় করছেন ক্রেতা ও সাধারণ মানুষ। বিক্রেতা সম্রাটের জন্য দাম নির্ধারণ করেছেন ১২ লাখ টাকা। ধূসর রঙের ষাঁড়টির শরীরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট।

এই ষাঁড়টিকে দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে লালন-পালন করেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্যদুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক। তিনি পেশায় একজন ব্যবসায়ী। শুধু সম্রাট নয়, উন্নত জাতের আরও ১০টি গরু লালন-পালন করেছেন তিনি। ব্যবসার পাশাপাশি সখের বসে গরু পালন করছেন তিনি। তিনিসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা এসব গরু দেখাশুনা করেন।

রাজ্জাকের ছোট ভাই মাহাবুবসহ পরিবারের অন্য সদস্যরা জানান, সন্তানের মতো সম্রাটকে লালন-পালন করা হচ্ছে। পরিবারের সবাই মিলে যত্ম নিয়ে তাকে বড় করা হয়েছে। সম্রাট নামে ডাক দিলে ষাঁড়টি সাড়া দেয় এবং ঘুরে তাকায় বলে দাবি করেন তারা। বড় মায়া লেগে আছে তার প্রতি। জানা যায়, রাজ্জাকের খামারে প্রায় দুই বছর আগে শাহীওয়াল জাতের গাভী থেকে জন্ম নেয় সম্রাট। শহীওয়াল জাতের ষাঁড়টিকে সম্রাটের মতোই লালন-পালন করেছেন বলে ভালোবেসে নাম রেখেছেন ‘দিনাজপুরের সম্রাট’। 

বিশাল আকৃতির ষাঁড়টি হাটে আনা-নেওয়া করা কষ্টকর, তাই বাড়ি থেকেই সম্রাটকে বিক্রি করতে চান বলে উল্লেখ করেন রাজ্জাক।

তিনি বলেন, জন্মের পর সম্রাটকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খড়, ঘাস, ছোলা, মসুরের ডাল ও ভুষি, ভুট্টার আটা, চোপড়, খুদের ভাত, খৈল, ধানের গুঁড়া ও চিটা গুড় খাইয়ে লালন-পালন করছেন। মাঝে-মধ্যে কাঁচাকলা, গাজর, আপেল, কাঠাল, পাতাকপিসহ বিভিন্ন মৌসুমি ফলও খাওয়ানো হয়। এতে প্রতিদিন খরচ হয় ৮শ থেকে ১ হাজার টাকা।

থাকার জায়গায় ২৪ ঘণ্টা ফ্যান দেওয়া রয়েছে। বিদ্যুৎ না থাকলে হাতপাখা দিয়েও বাতাস করতে হয় সম্রাটকে। প্রতিদিন তিন-চারবার গোসল করাতে হয়। 

তিনি জানান, নিজের সন্তানের মতো করে অনেক যত্নে গরুটিকে লালন-পালন করেছেন। সম্রাটকে বিক্রি করতে চান ১২ লাখ টাকায়।

জেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, জেলায় ষাঁড়, বলদ ও গাভী মিলে ১ লাখ ৭৭ হাজার ৫৪৬টি গরু, ২৪৮টি মহিষ, ২ লাখ ৩৪ হাজার ৯৯০টি ছাগল, ১৩ হাজার ৭২৯টি ভেড়া ও দুম্বা ১১টি কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। জেলায় ৬২ হাজার ৪০৮ জন খামারিসহ বিভিন্ন বাসা বাড়িতে এই গরুগুলো লালন-পালন করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, জেলায় চাহিদার তুলনায় অনেক বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু লালন-পালনে খামারিদের উৎসাহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun