1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৬ মে, ২০২৬

জেলার  কলাপাড়া উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি প্রণোদনার চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ‘ইতালি বাড়ি’ নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এ সব চাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চাল সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মজুদ করা ছিল। এ সময় আরও ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বাসসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়েছে। তবে বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্যরা অবস্থান করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ-সংশ্লিষ্ট কোনো ব্যক্তি চালগুলো ওই বাড়িতে মজুদ করেছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun