1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা

প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৬ মে, ২০২৬

মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয় এবং সেখান থেকে গড়ে ওঠা প্রেমের টানে সুদূর চীন থেকে পিরোজপুরের এক প্রত্যন্ত পল্লীতে ছুটে এসেছেন ৩০ বছর বয়সী এক চীনা যুবক। তবে প্রেমিকার বয়স বিয়ের আইনি সীমার চেয়ে কম হওয়ায় শেষ পর্যন্ত কোনো শুভপরিণয় ছাড়াই তাকে ফিরে যেতে হয়েছে। ঘটনাটি পিরোজপুরের নাজিরপুর এলাকায় ব্যাপক আলোড়ন ও কৌতূহলের সৃষ্টি করেছে। উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবাকে ভালোবেসে বাংলাদেশে আসেন চীনা নাগরিক লিয়ন।

জানা গেছে, ভাষা শেখার জনপ্রিয় মোবাইল অ্যাপ ‘হ্যালোটক’-এর মাধ্যমে প্রথমে তুবা ও লিয়নের পরিচয় হয়। পরবর্তীতে তাদের নিয়মিত যোগাযোগ হোয়াটসঅ্যাপে গড়ায় এবং ধীরে ধীরে তা গভীর ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। তুবা জানান, লিয়ন যখন তার কাছে বাড়ির ঠিকানা চেয়েছিলেন, তখন তিনি ভাবতেই পারেননি যে লিয়ন সত্যিই এত দূর থেকে বাংলাদেশে চলে আসবেন। কিন্তু ভালোবাসার টানে সব বাধা পেরিয়ে চলতি মাসের ৮ মে লিয়ন প্রথমে ঢাকায় এসে পৌঁছান।

এরপর বৃহস্পতিবার (১৪ মে) তিনি নাজিরপুর বাসস্ট্যান্ডে এসে নামলে তুবার বাবা ও স্বজনেরা তাকে সাদরে বরণ করে বাড়িতে নিয়ে যান। সুদূর চীন থেকে আসা এই বিদেশি অতিথিকে একনজর দেখতে কাঞ্চন হাওলাদারের বাড়িতে ভিড় জমায় শত শত উৎসুক এলাকাবাসী। তুবার বাবা কাঞ্চন হাওলাদার জানান, কয়েকদিন ধরে যুবকের সঙ্গে তাদের ফোনে কথা হচ্ছিল। সে সরাসরি বাড়িতে চলে আসার পর তাকে ঐতিহ্যবাহী বাঙালি খাবার খাইয়ে আপ্যায়ন করা হয়েছে। তবে তুবা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এখনই বিয়ের কোনো সুযোগ নেই এবং সে কারণেই লিয়নকে বিদায় দেওয়া হচ্ছে। ফিরে যাওয়ার আগে লিয়ন স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে তিনি তার বন্ধু তুবার জন্য বাংলাদেশে এসেছিলেন। তুবার বয়স কম হওয়ায় তিনি এখন ফিরে যাচ্ছেন এবং তার জন্য অপেক্ষা করবেন। দুই বছর পর বয়স পূর্ণ হলে তিনি আবারও বাংলাদেশে আসবেন এবং তুবা রাজি থাকলে তাকে বিয়ে করে সংসার পাতবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun