1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করলেন হাইকোর্ট ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরে জামায়াতের প্রস্তুতি সভা কুড়িগ্রামে সার সংকট চরমে: বরাদ্দ চেয়েও মিলছে না চাহিদা অনুযায়ী সার, দিশেহারা কৃষকরা সরকারি কেনাকাটায় অনিয়ম রুখতে আসছে অভিন্ন ও একক দরতালিকা ঢাকায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মিয়ামি কনস্যুলেটে স্মারকলিপি ছয় বছরের বিরতির পর গুয়াংজু-দিল্লি সরাসরি ফ্লাইট চালু করছে চায়না সাউদার্ন লোহিত সাগরে হুথিদের হুমকি: সামরিক হস্তক্ষেপ করলে বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে ব্রিকস দেশগুলোর জরুরি আহ্বান ইয়েমেন সীমান্তে সংঘাতের তীব্রতা বৃদ্ধি: হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ও সৌদি আরবের ব্যাপক বিমান হামলা সৌদিতে হুথির হামলা: মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কি কার্যকর হবে?

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৬ মে, ২০২৬

ভারতে নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য চরম বিপজ্জনক হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। ঐতিহাসিক ১৬ মে ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে শুক্রবার (১৫ মে) দেওয়া এক বাণীতে বিএনপির মহাসচিব এই গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইনকানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক ধারা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ভারতের এই একতরফা নীতির কারণে বাংলাদেশ নিষ্ফলা ঊষর ভূমি হয়ে ওঠার আলামত ইতিমধ্যেই চারদিকে ফুটে উঠেছে।

ফারাক্কা দিবসের ঐতিহাসিক গুরুত্ব আজও অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজ থেকে ৪৯ বছর আগে অবিসংবাদিত মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিল। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার করার ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে এবং ওই এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে। তিনি তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত বিপর্যয়কে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত অগ্রাহ্য করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, যা এখন এ দেশের মানুষের জন্য স্থায়ী মরণফাঁদ।

বিএনপি মহাসচিব আরও বলেন, এই বঞ্চনা ও দেশের প্রাকৃতিক বিপর্যয়ে জনদুর্দশার আশঙ্কায় দূরদর্শী জননেতা মওলানা ভাসানী জনগণকে সঙ্গে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল করে ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনেন। তখন থেকেই ব্যাপক মানববিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কা বাঁধের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত হতে থাকে। ফারাক্কা দিবসের ৪৯তম বার্ষিকীতে দাঁড়িয়ে দেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে এবং নদী রক্ষায় দেশবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সরকারের এই মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun