1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

মব করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হলো ঢাকায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৬ মে, ২০২৬

শরীয়তপুর সদর হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বরত এক চিকিৎসককে মারধর করেছে রোগীর স্বজনরা। এতে গুরুতর আহত অবস্থায় জরুরি ভিত্তিতে ওই চিকিৎসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাতে শরীয়তপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাশখান এলাকার লাল মিয়া কাজী (৫০) বুকে ব্যথা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন। জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

রোগীর মৃত্যুর পর চিকিৎসক সেখানে যেতে দেরি করেছেন—এ অভিযোগ তুলে ক্ষুব্ধ স্বজনেরা প্রথমে জরুরি বিভাগে ভাঙচুর চালান। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক নাসির ইসলামকে মারধর করা হয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চিকিৎসক নাসির ইসলামকে ২০ থেকে ২৫ জন মারতে মারতে জরুরি বিভাগের কক্ষ থেকে বের করে আনছেন। আত্মরক্ষার জন্য তিনি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে মারধর করা হয়। একপর্যায়ে তাকে হাসপাতাল ভবনের বাইরে ফেলে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহত চিকিৎসককে উদ্ধার করে। রাতে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় শুক্রবার রাতেই আল আমিন নামের একজনকে আটক করেছে পুলিশ। 

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিতু আক্তার বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তবে স্বজনেরা তাঁকে ঢাকায় নিয়ে যাননি। পরে রোগীর অবস্থার অবনতি হলে সদর হাসপাতালেই চিকিৎসা চলছিল। একপর্যায়ে তিনি মারা যান।

এরপর রোগীর স্বজনেরা হাসপাতালের বিভিন্ন কক্ষে ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধর করেন। আহত চিকিৎসকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। ঘটনার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চিকিৎসকের ওপর হামলার ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে পুলিশ সুপার বলেন, হামলার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun