1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরিশাল মব করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হলো ঢাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা শিবগঞ্জের ৫৬ কমিউনিটি ক্লিনিকে ৯ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ, চরম ভোগান্তিতে রোগীরা এবার হাট কাঁপাবে ‘দিনাজপুরের সম্রাট’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা নিখোঁজের ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু হুমায়রা, ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের চাঁদা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-সন্তানের স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১

মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৬ মে, ২০২৬

মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাততে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আহমদ ডিলার (৭০)। তিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইব্রাহীম মাদকাসক্ত এবং নারী পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিন দিন বেপরোয়া হয়ে ওঠে সে। শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবনে বাধা দিলে বাবা আহমদ ডিলারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে মিলন।

অভিযোগ রয়েছে, এ সময় ছেলে তার বাবাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং অণ্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারলে ঘটনাস্থলেই মারা যান আহমদ ডিলার। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাত ১০টায় অভিযুক্ত মিলনকে গ্রেফতার করে পুলিশ।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম জানান, বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun