1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৬ মে, ২০২৬

জেলার নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু উত্তোলন করায় ৪ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. সবুজ মিয়া (২৪), মো. লুতফর হোসেন (২৪), টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মো. শাওন মিয়া (১৯) ও ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার মো. রাকিব (১৮)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.এরফান উদ্দিন বাসসকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun