1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ সাটুরিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে হাত বাড়ালেই মিলছে জাল সনদ কাশিমপুর কারাগারে মৃত্যু হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চাকা বিস্ফোরণে আহত ৩১ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল শ্রীপুরে সুফল বাগানে দুর্বৃত্তের হানা, কাটা হলো ৪০০ গাছ ঐতিহ্যবাহী ধনবাড়ী মেলার মাঠে মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন: আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে ধনবাড়ী উপজেলা

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-সন্তানের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়া দুই বছরের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন মা তারিন আক্তার। দুর্ঘটনায় আহত শিশুটিকেও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শুক্রবার (১৫ মে) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিনে স্বামী ও ২ বছর বয়সী কন্যাসন্তান ইয়াসাকে নিয়ে ভাটিয়ারী এলাকার একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন তারিন আক্তার। মেলা শেষে রাতে মোটরসাইকেলে করে তারা বাসায় ফিরছিলেন। ফেরার পথে শিশু ইয়াসাকে বাবা-মায়ের মাঝখানে বসানো হয়েছিল। তবে পথিমধ্যে অসাবধানতাবশত শিশুটি চলন্ত মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে তারিনও সড়কে পড়ে যান।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত শিশু ইয়াসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, তারিন অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল একজন কর্মী ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিজের জীবন দিয়েও আদরের মেয়েকে বাঁচাতে পারলো না।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এমএ হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্ত করা যায়নি কিন্তু চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun