1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা

যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ চৌধুরী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৭ মে, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে পুলিশ গ্রেফতার করেছে।

গতকাল শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে যশোর শহরের লোন অফিস পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লোন অফিস পাড়া এলাকার মরহুম আনোয়ার আলী চৌধুরীর পুত্র। তিনি একসময় জেলা যুবলীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে শহরের লোন অফিস পাড়ার খালধার রোড এলাকায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোস্তফা ফরিদ আহমেদকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

তিনি জানান, মোস্তফা ফরিদ আহমেদের বিরুদ্ধে নাশকতার চেষ্টা ও সন্ত্রাসী কর্মকা-ের মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun