1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ কৃষিপণ্য রপ্তানিতে নতুন দুয়ার খুলবে গাজীপুরের গামা সেন্টার একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ গাজীপুরে সেপটিক ট্যাংকের ওপর কক্ষ, বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎

সাংবাদিকদের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৭ মে, ২০২৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমুক্ত রাজশাহী গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজের যেকোনো অপরাধমূলক কর্মকা- সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি সহজ করার অনুরোধ জানান।

সভায় অন্যান্যের মধ্যে আরএমপির অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম, আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun