1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৭ মে, ২০২৬

জেলা শহরের ধুলিয়াখাল বাইপাস সড়কে থেমে থাকা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার কাইয়ুম মিয়া (৫০) ও তার পুত্র জাকির মিয়া (২৫)। গতকাল শনিবার (১৬ মে)  রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা যায়, রাতে হবিগঞ্জ ধুলিয়াখাল বাইপাস এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কাইয়ুম মিয়া ও তার পুত্র জাকির ধুলিয়াখাল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাতের অন্ধকারে পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে পিতা ও পুত্র মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দূর থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। রাতের অন্ধকার ও দ্রুতগতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun