1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কারারক্ষীর বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ: তদন্তে সাক্ষ্য-প্রমাণসহ উপস্থিত থাকতে অভিযোগকারীকে নোটিশ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ভিয়েতনামে প্রথমবারের মতো ‘বিটিফিকেশন’ অনুষ্ঠান সম্পন্ন দিনাজপুরে কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন হাম সন্দেহে আরও ৫ জনের মৃত্যু এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট আর কখনও হয়নি: চিফ হুইপ  রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ আগস্ট শিক্ষা ব্যবস্থার সংস্কারই হবে স্বনির্ভর বাংলাদেশের মৌলিক ভিত্তি: মাহ্দী আমিন প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের জটিলতা নিরসন দারিদ্র্যের কশাঘাতে ভোলার উপকূলীয় শিশুর শিক্ষাজীবন সংকটে

জাল কাগজপত্র জমা দিলে বাতিল হবে শেনজেন ভিসার আবেদন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

শেনজেনভুক্ত দেশগুলোর ভিসার জন্য আবেদন করার সময় কোনো ধরনের জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে সেই আবেদনটি সরাসরি প্রত্যাখ্যান করা হবে।

সোমবার (১৮ মে) বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ও হাইকমিশনগুলোর পক্ষ থেকে যৌথভাবে জারি করা এক বিশেষ সতর্ক বার্তায় এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইউরোপের এই দেশগুলোতে গমনেচ্ছু বাংলাদেশি আবেদনকারীদের জালিয়াতি থেকে বিরত রাখতেই মূলত এই কড়া হুশিয়ারি দেওয়া হয়েছে। দূতাবাসগুলোর পক্ষ থেকে পাঠানো সতর্ক বার্তায় আবেদনকারীদের উদ্দেশ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়, ‘অনুগ্রহ করে আপনার ভিসা আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত প্রকৃত কাগজপত্র জমা দিন।’

 দূতাবাস কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় যেকোনো ধরনের অসচ্ছতা বা ভুয়া নথি ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্ট আবেদনটি তাৎক্ষণিকভাবে বাতিল বা রিজেক্ট করা হবে। সাধারণত বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ ব্যবসা, পর্যটন ও শিক্ষার উদ্দেশ্যে ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য আবেদন করে থাকেন। অনেক ক্ষেত্রে বিভিন্ন অসাধু চক্র বা এজেন্সির মাধ্যমে ভুয়া ও জাল কাগজপত্র জমা দেওয়ার প্রবণতা দেখা যায়। 

এমন প্রেক্ষাপটেই ঢাকার শেনজেন দূতাবাসগুলো যৌথভাবে এই সতর্ক বার্তা জারি করে আবেদনকারীদের সম্পূর্ণ নির্ভুল ও বৈধ উপায়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun