1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
দণ্ডিত আসামিদের বিদেশ থেকে ফেরাতে উদ্যোগ নেবে ট্রাইব্যুনাল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বাধ্যবাধকতা থাকছে না সিলেটে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগতার অজানা শৈশব: অভিনয়ে হাতেখড়ি যে চার সিনেমায় বাংলাদেশে সাফ ফুটবলের সূচি: ৫ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ মদিনায় বিশাল খনিজ সম্পদের খনি পেল সৌদি আরব নতুন তথ্য: ১ অক্টোবর থেকে নিজস্ব কার্গো ফ্লাইট চালু কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ, আবেদন যেভাবে নতুন তথ্য: বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শেখ হাসিনার সঙ্গে পুতিনের ফোনালাপ নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা

হান্টা ভাইরাসে আক্রান্ত প্রমোদতরীটি নেদারল্যান্ডসের রটারডামে নোঙর করছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রাণঘাতী হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করা একটি ক্রুজ জাহাজ সোমবার নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে পৌঁছে তার যাত্রা শেষ করতে যাচ্ছে। 
জাহাজটিতে বেঁচে থাকা অল্পসংখ্যক ক্রুদের কয়েক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানা গেছে।

কর্মকর্তারা জানান, এমভি হন্ডিয়াস নামের ওই জাহাজটি স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ডাচ বন্দরে নোঙর করবে বলে আশা করা হচ্ছে এবং এরপর জাহাজে থাকা ২৫ জন ক্রু ও দুই জন চিকিৎসা কর্মীসহ মোট ২৭ জনকে নামিয়ে দেওয়া হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাহাজটিতে তিন জন যাত্রীর হান্টা ভাইরাসে মৃত্যু হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়। এই ভাইরাসের জন্য এখন পর্যন্ত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনসাধারণকে আশ্বস্ত করে জানিয়েছে, এটি কোভিড মহামারির মতো কোনো পরিস্থিতি নয় এবং সংস্থাটি জোর দিয়ে বলেছে সংক্রমণের ঝুঁকি অত্যন্ত সীমিত।

১২ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত বড় কোনো প্রাদুর্ভাব শুরু হওয়ার কোনো ইঙ্গিত নেই।’

তবে তিনি সতর্ক করে বলেন যে ভাইরাসটির সুপ্তিকাল কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে, তাই ভবিষ্যতে আরও আক্রান্ত রোগী শনাক্ত হতে পারে। 

সরকারি সূত্র থেকে পাওয়া এএফপি’র হিসাব অনুযায়ী জানা গেছে, ছয় জনের শরীরে হান্টা ভাইরাস শনাক্ত হয়েছে এবং আরও একজনের ক্ষেত্রে এটি সম্ভাব্য বলে জানা গেছে।

কানাডায় একজন যাত্রীর প্রাথমিক পরীক্ষায় ভাইরাসটি শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun