1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

চিংড়ি মাছে জেলি প্রবেশের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

চিংড়ি মাছে অবৈধভাবে জেলি প্রবেশের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সকাল ৬টায় নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারি আড়তে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ওই জরিমানা করা হয়। একই এসময় প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য অফিসার। সঙ্গে জব্দকৃত প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী পরিমল দাস নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এলাকার ভরকা কান্ত দাসের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অধিক লাভের আশায় চিংড়ি মাছের ওজন বাড়াতে অবৈধভাবে জেলি মেশানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৩ মে নরসিংদী সদর উপজেলার বড়বাজার এলাকায় একই আইনে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল। পরে জানা যায়, তিনি এই পাইকারী ব্যবসায়ীর কাছ থেকেই মাছ সংগ্রহ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun