1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার

রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে, যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে কোনো রুটেই আর বাস চলাচল করতে দেখা যায়নি। পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রবিবার ফেডারেশন ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখি সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে শ্রমিকদের একটি অংশ সকাল থেকেই আন্দোলনে নামে এবং রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়তে দেয়নি।

আন্দোলনকারীদের দাবি, ঘোষিত ‘পকেট কমিটি’ অবিলম্বে বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং একটি সুনির্দিষ্ট নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে। এদিকে সকাল থেকেই রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল, ভদ্রা, শিরোইল ও রেলগেট এলাকার বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েন। জরুরি কাজে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়া যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেডারেশনের ঘোষিত কমিটি বাতিল না হওয়া এবং আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun