1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ফেনীতে ‘ভূমি সেবা মেলা’র উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি ও ভবিষ্যত’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আজ তিনদিব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে। সাড়ে ১০টায় অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মনিরা হক বেলুন ও পায়রা উড়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মু.শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা।

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান, জিপি এডভোকেট নুরুল আমিন খান, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া ও এবি পার্টির জেলা আহ্বায়ক মাষ্টার আহসান উল্লাহ।

উদ্বোধন শেষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয় ও পরে জেলা প্রশাসক মনিরা হক স্টল পরিদর্শন করেন।

মেলায় যেসব সেবা পাওয়া যাচ্ছে :

ফেনী শহরের সদর উপজেলা ভূমি অফিস মাঠে আয়োজিত ভূমিসেবা মেলায় ৭টি স্টলে দেয়া হচ্ছে বিভিন্ন সেবা। সেবাগুলো হলো-অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে এ সম্পর্কে ব্যাপক প্রচার, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা এবং এই বিষয়ে ব্যাপক প্রচার ও সেবা গ্রহীতারদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবাবুথে একজন অভিজ্ঞ কর্মকর্তার তাৎক্ষণিক পরামর্শ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun