1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

কবিরাজ সেজে ভাইরাল ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি সংলাপ—রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক। ফেসবুক, টিকটক ও ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই ভিডিওকে প্রথমে অনেকেই বাস্তব কোনো কবিরাজের বক্তব্য ভেবে নিলেও পরে জানা যায়, এটি সম্পূর্ণ একটি অভিনীত চরিত্র। ভাইরাল হওয়া এই চরিত্রে অভিনয় করেছেন ঈমান আলী। তিনি কোনো বাস্তব কবিরাজ নন, বরং একজন পেশাদার কনটেন্ট অভিনেতা। লালমনিরহাট থেকে প্রায় দুই দশক আগে গাজীপুরে এসে বসবাস শুরু করেন তিনি এবং বর্তমানে সেখানেই থাকেন। জানা যায়, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ঈমান আলী ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট তৈরি করে আসছেন। সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব ভিডিওতে ‘কবিরাজ’ চরিত্রে তার অভিনয় মুহূর্তেই দর্শকদের দৃষ্টি কাড়ে। বিশেষ করে তার সংলাপ বলার ভঙ্গি, চোখের অভিব্যক্তি এবং নাটকীয় উপস্থাপন “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক”—এই অংশটিকে ভাইরাল করে তোলে।

ভিডিওটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই লাখ লাখ ভিউ পায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। অনেক কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ ব্যবহারকারীও এখন এই সংলাপ ব্যবহার করে নতুন ভিডিও তৈরি করছেন। ঈমান আলী নিজেও জানিয়েছেন, এটি সম্পূর্ণ অভিনয় এবং দর্শকদের বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো বাস্তব কবিরাজ নন এবং ভবিষ্যতেও অভিনয়ের মাধ্যমে কনটেন্ট তৈরি করে যেতে চান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এই একটি সংলাপই তাকে রাতারাতি দেশজুড়ে পরিচিত করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun