1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

রান্নায় সিএনজি গ্যাস ব্যবহারের দায়ে নোয়াখালীতে এক রেস্টুরেন্টকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীন সিএনজি গ্যাস রান্নায় ব্যবহারের অপরাধে নোয়াখালীতে এক রেস্টুরেন্ট মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় জেলার সদর উপজেলার মাইজদী হাসপাতাল রোডের নিউ ভোজন বিলাস নামের রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, রেস্টুরেন্টের রান্নার কাজে এলপিজি গ্যাস বা পিএনজি ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস ব্যবহার করে আসছিল ওই প্রতিষ্ঠানটি। সিএনজি গ্যাস দ্বাহ্য পদার্থ হওয়ায় এটি কোনোভাবেই রান্নায় ব্যবহার করার সুযোগ নেই। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ওই রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় রেষ্টুরেন্টটিতে রান্নায় সিএনজি গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রেস্টুরেন্টে রান্নার কাজে অনুমোদনহীন সিএনজি গ্যাস ব্যবহার করায় ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেস্টুরেন্টটির মালিক খায়রুল বাশার মঞ্জু জরিমানার টাকা নগদ পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না বলে মুচলেকা দিয়েছেন। 

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun